ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল থানার এস.আই রাকিব হাছান

Anima Rakhi | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ - ০৭:২৭:৩০ পিএম

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা,নিরাপত্তা, প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন দেশ ও জাতির কল্যায়ণে। অক্টোবর/২০২২খ্রিঃ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে  মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল থানার এস.আই রাকিব হাছান।রবিবার (৬ নভেম্বর) ২০২২ খ্রিঃ দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ের  সভাকক্ষে পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ এস,আই মনোনীত হওয়া শ্রীমঙ্গল থানার এস.আই জনাব রাকিব হাছান কে সম্মাননা স্মারক প্রদান করেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব, মো:জাকারিয়া।

মাননীয় পুলিশ সুপার মো,জাকারিয়া ধন্যবাদ জ্ঞাপন প্রসঙ্গে বলেন,পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে অক্টোবর/২০২২খ্রিঃ মাসে আপনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস,আই নির্বাচিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আপনার অনুরূপ দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আমার বিশ্বাস।শ্রীমঙ্গল থানার এস.আই রাকিব হাছান জানান,এ গৌরব শুধু তার নয়, এটি থানার অফিসার ইনচার্জ স্যার,ওসি (তদন্ত) ও ওসি অপারেশন স্যার সহ প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উৎসর্গ করেছেন।

কিউটিভি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad