ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সুন্দরী শ্রীভূমিতে কবিগুরু স্মরণ উৎসব উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ - ০৭:১৬:১৫ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পরিভ্রমণের ১০৩তম বর্ষ সুন্দরী শ্রীভূমিতে কবিগুরু স্মরণ উৎসব বাংলা একাডেমির সভাপতি এবং বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. পবিত্র সরকার।

সভার সূচনায় বিশ্বপ্রদীপ প্রজ্জ্বলন এবং শান্তি প্রার্থনা পাঠ করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীতশিল্পী শামা রহমান। বক্তব্য প্রদান করেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাক্তন সচিব কবি আসাদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

নিরঞ্জন দের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন পর্বে তিন শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন। তার মধ্যে ত্রিপুরা বঙ্গীয়’র সাধারণ সম্পাদক মনীষা পালচৌধুরী, সংগীত শিল্পী পাপড়ি গোস্বামী, সংগীত শিল্পী রূপালী দত্ত, পদ্মিনী ইমন, প্রিয়াংকা ভৌমিক, সুদীপ্তা পাল শাওলী, জয়িতা তালুকদার। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দের সংগীত ও নৃত্য, বাংলাদেশ শিশু একাডেমি সিলেট, সিলেটের রবীন্দ্রসংগীত শিল্পীবৃন্দ, শ্রুতি সিলেট, মাছিমপুর মণিপুরী কালচারাল একাডেমি, উল্লেখযোগ্য।

উল্লেখ্য যে, এই আয়োজনের স্থানীয় সহযোগী সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর অকাল প্রয়াণে অনুষ্ঠানের প্রারম্ভেই ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।বিকাল ৪টা থেকে অনুষ্ঠানের সমাপনী পর্ব শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

কিউটিভি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad