ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

superadmin | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০৭:৫২:৫২ পিএম

ডেস্কনিউজঃ পরিবর্তন করা হয়েছে ব্যাংকে লেনদেনের সময়সূচি। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকৈ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। যা আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ২০১৯ সালের আগস্টে জারি করা ডিওএস সার্কুলার লেটার-২৪-এর নির্দেশনা বলবৎ থাকবে।

এর আগে গত আগস্টে ব্যাংকে লেনদেনের সময়সূচি এগিয়ে আনা হয়। তখন সময়সূচি করা হয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিপুল/০৩.১১.২০২২/ সন্ধ্যা ৭.৪৮

▎সর্বশেষ

ad