ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

superadmin | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০৭:৩৯:৫০ পিএম

ডেস্কনিউজঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দলের আরো দুই বড় নেতা।

পাকিস্তানের সংবাদপত্র ডন অনলাইনের খবরে বলা হয়েছে, তাদের লংমার্চ ওয়াজিরাবাদে গেলে সেখানে তারা গুলিবিদ্ধ হয়েছেন।

পিটিআই নেতা ফারুক হাবিব জানিয়েছেন, এ ঘটনায় সিনেটর ফয়সাল জাবেদও আহত হয়েছেন। লংমার্চে তাদের বহনকারী গাড়িতে গুলি চালালে তারা আহত হন।

ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

সন্দেহভাজন হামলাকারীকে উদ্ধারের কথা জানিয়ে পাকিস্তানের অপর গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

খবরে আরো প্রকাশ, সিনেটর ফয়সাল জাভেদ জানিয়েছেন, হামলায় একজন পিটিআই-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দলের অপর নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, এটি একটি ‘লক্ষ্যস্থির করা আক্রমণ’ ছিল। ইমরান খানের পায়ে গুলি লেগেছে। এ ঘটনায় আহমদ ছাত্তা ও ফয়সাল জাভেদসহ আরো তিনজন আহত হয়েছেন।

পিটিআইর লংমার্চের সপ্তম দিনে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটলো।

বিপুল/০৩.১১.২০২২/সন্ধ্যা ৭.৩০

▎সর্বশেষ

ad