ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ক্ষুধার ঝুঁকিতে দক্ষিণ সুদানের প্রায় ৮০ লাখ মানুষ: জাতিসংঘ

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০৪:৫৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের প্রায় ৮০ লাখ মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ এক প্রতিবেদনে এই সতর্ক করেছে। জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আল আরাবিয়ার এক খবরে বলা হয়েছে, ২০১১ সালে স্বাধীনতা পাওয়ার পর দক্ষিণ সুদান অর্ধেক সময় গৃহযুদ্ধে কাটিয়েছে। এতে বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটির ৪ লাখ মানুষ নিহত হয়।  সুদানের গৃহযুদ্ধ শেষ হয় ২০১৮ সালে। 

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের বন্যা, খরা এবং সংঘাত পীড়িত অঞ্চলে ক্ষুধা এবং অপুষ্টি বাড়ছে। মানবিক সহায়তা এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থা না  নিলে দেশটির কিছু কমিউনিটি অনাহারের সম্মুখীন হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও, শিশু ফান্ড ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যৌথ প্রতিবেদনে বলেছে, ২০১৩ এবং ২০১৬ সালের সংঘাতের পর দক্ষিণ সুদান সর্বোচ্চ পর্যায়ের খাদ্য অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। ২০২৩ সালের এপ্রিল-জুলাইয়ে প্রায় ৭৭ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

▎সর্বশেষ

ad