২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের ভোট

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০২:৫৭:২৮ পিএম

ডেস্ক নিউজ : রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, সিটি নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন ভবনে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। 

এছাড়া সভায় বিভিন্ন স্থানীয় সরকার পরিষদের নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার পর ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো (১) বাঘা, রাজশাহী (২) বিরল, দিনাজপুর (৩) বোদা, পঞ্চগড় (৪) আলফাডাঙ্গা, ফরিদপুর এবং (৫) বনপাড়া, নাটোর।

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad