ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নওগাঁয় দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৮:৩৯:৪৮ পিএম

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দূর্নীতি দমন কমিশন সভন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে “দেশ গড়ার শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সাবেক এমপি ও স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি বেগম শাহিন মনোয়ারা হক, জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী এবং স্কুলের সম্পত্তির দাতা সদস্য মো: শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন সদস্য এবং ৭০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়। এ সময় দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

▎সর্বশেষ

ad