ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

superadmin | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০২:০৭:৪৩ পিএম

ডেস্কনিউজঃ ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সুপার টুয়েলভে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মতো একই অবস্থা ভারতেরও। তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে পরাজয় তাদের। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকার জন্য দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

বিপুল/ ০২.১১.২০২২/ দুপুর ১.৫০

▎সর্বশেষ

ad