ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিহারে চার দিনের ছট পূজায় ডুবে মরেছেন ৫৩ জন

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ১২:৪৬:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উৎসবের আনন্দের মধ্যে শোকের ছায়া ভারতের বিহারে। চার দিন ব্যাপি ছট পূজায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বিহারের একাধিক নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের, একথা জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

দিওয়ালি শেষ হতেই গোটা বিহার মেতেছিল ছট পূজায়। চার দিন ধরে ছট পূজা পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোকের ঘটনা। মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৩০ অক্টোবর পুর্নিয়া জেলায় ডুবে মারা গিয়েছে ৫ জন, অন্য দিকে পটনা, মুজফ্ফরপুর, সমস্তিপুর এবং সহর্সতে ৩ জন করে মারা গিয়েছেন। গয়া , বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। উৎসবের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন।

উৎসবের মধ্যে রাজ্যের ৫৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। এইসঙ্গে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। দ্রুত মৃতদের পরিচয় শনাক্ত করে পরিবারগুলিকে ক্ষতিপূরণ পৌঁছে দিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার।

কিউটিভি/অনিমা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪২

▎সর্বশেষ

ad