ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

১৬ ইঞ্চি গেমিং ল্যাপটপ বাজারজাতের ঘোষণা টগির

Anima Rakhi | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ - ০৫:২৭:২৮ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রথম ১৬ ইঞ্চি গেমিং ল্যাপটপ বাজারজাত করার ঘোষণা দিয়েছে টগি সার্ভিসেস লিমিটেড। বিশ্বখ্যাত ল্যাপটপ প্রস্ততকারী প্রতিষ্ঠান – লেনোভোর তৈরি করা Legion 7 সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।

গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা এই ল্যাপটপটিতে আছে ১৬৫Hz রিফ্রেশ রেট, ১৬ জিবি র‍্যাম, NVDIA GeForce RTX 3080 ১৬ জিবি গ্র্যাফিক্স কার্ড, ১ টেরাবাইট স্টোরেজসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার।

টগি সার্ভিসেস লিমিটেডের হেড অফ অপারেশন মোহাম্মদ উজ্জ্বল মোল্লা এ প্রসঙ্গে বলেন, টগি সার্ভিসেস সব সময় বিশ্বসেরা ব্র্যান্ডগুলোকে  বাংলাদেশে নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় লেনোভোর এই পণ্যটি আমরা বাংলাদেশে বাজারজাত করছি, যা গেমিং এর অভিজ্ঞতাই বদলে দিবে। প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

AMD প্রসেসরসহ এই লেনোভো ল্যাপটপটি এখন বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা কম্পিউটার বিক্রয়কারীদের কাছে পাওয়া যাচ্ছে।

কিউটিভি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

▎সর্বশেষ

ad