ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টুইটারে শব্দসীমা বাড়ানোর বিষয়ে একমত ইলন মাস্ক

Anima Rakhi | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ - ১২:৫৬:১২ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার পর শেষ পর্যন্ত টুইটার কিনেই ফেলেছেন ইলন মাস্ক। গত বৃহস্পতিবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ এ ধনকুবের। এরপরপরই প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালসহ টুইটারের শীর্ষ কর্তাদের বরখাস্ত করেছেন তিনি। এখন গুঞ্জন চলছে টুইটারে মাস্ক নতুন আর কী কী পরিবর্তন আনতে চলেছেন সেটা নিয়ে।

মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে সম্প্রতি এক ব্যক্তি টুইটারের শব্দসীমা বাড়ানোর দাবি জানিয়ে একটি পোস্ট দেন। তাতে সম্মতি প্রকাশ করেন ইলন মাস্ক। তাই ধারণা করা হচ্ছে, টুইটারের নতুন মালিক হয়তো এ বিষয়ে পদক্ষেপ নেবেন।  

এর আগে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক নিজেই টুইটারে এডিট বাটনের (Edit button) দাবি জানিয়েছিলেন। পরে এডিট বাটন আনার ঘোষণা দেয় টুইটার। 

কিউটিভি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

▎সর্বশেষ

ad