ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বৈকালিতে বিএনপি অফিসে আগুন দেওয়ার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে

superadmin | আপডেট: ২২ অক্টোবর ২০২২ - ০৮:৫৪:২৩ পিএম

ডেস্কনিউজঃ খুলনার বৈকালি মোড়ের বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।

খুলান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ অভিযোগ করেন।

তিনি দ্য বলেন, ‘খুলনা-যশোর হাইওয়ের একপাশে বিএনপির অফিস ও অন্যপাশে আওয়ামী লীগের অফিস। সকাল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে তাদের সমর্থকরা অবস্থান নেন। ওই সড়ক তাদের নিয়ন্ত্রণে ছিল। তারাই দুপুরের দিকে আমাদের অফিসে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-১ ও মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদব আমিনুল ইসলাম মুন্না বলেন, ‘আওয়ামী লীগের কেউ এটা করেনি। আজ আমরা কেউই বাড়ি থেকে বের হইনি।’

তিনি আরও বলেন, ‘মানুষের মনোযোগ আকর্ষণ ও সহানুভূতি পেতে এটি বিএনপির সমর্থকদের চাতুরী হতে পারে।’

সরেজমিনে দেখা গেছে, বিএনপি অফিস থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

বিপুল/ ২২.১০.২০২২/ রাত ৮.৪৭

▎সর্বশেষ

ad