ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্গাপুরে মেয়র আলাল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Anima Rakhi | আপডেট: ২১ অক্টোবর ২০২২ - ০৪:৪১:১১ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার জনপ্রিয় মেয়র, আ‘লীগ নেতা, দানবীর মো. আলা উদ্দিন আলাল (৫৪) এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরএলাকার বিভিন্ন মসজিদে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি‘র আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ঢাকায় বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালে চিকিৎধীন অবস্থায় গত ১৯ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুর্গাপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায়, মসজিদ, মন্দির, মাদরাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরী করেছেন। এছাড়া হতদরিদ্র মানুষের চিকিৎসা, আবাসন নির্মান, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বাবদ ব্যপক আর্থিক সহায়তা করে এক নজির স্থাপন করেছেন। তিনি ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি‘র মামা। ওনার অকাল মৃত্যু ও তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি।

কিউটিভি/অনিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad