ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক, দাবি রিপোর্টে

Ayesha Siddika | আপডেট: ২১ অক্টোবর ২০২২ - ০২:১৭:২৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাইক্রো ব্লগিং সাইট ‘টুইটার’ কেনার  প্রক্রিয়া চালাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনি ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার মালিক ইলন মাস্ক। এখনও তা সম্পন্ন হয়নি। কিন্তু তার আগেই ইলন মাস্ক পরিকল্পনা প্রতিষ্ঠানটির ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন মার্কিন এই ধনকুবের। টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন ইলন মাস্ক।

এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে আশঙ্কার কালো মেঘ দানা বেঁধেছে টুইটারের কর্মীদের মনে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুইটারের মালিকানা যার হাতেই থাকুক না কেন, আগামী কয়েক মাসেই কর্মী ছাঁটাই করা হতে পারে। যদিও সংস্থার এক এইচআর কর্মী আশ্বস্ত করেছেন- এখনই গণহারে কর্মী ছাঁটাই করার কোনও পরিকল্পনা নেই। কিন্তু ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পরিকাঠামো খাতে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল।

বস্তুত, চলতি মাসের শেষে ৪,৪০০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। আমেরিকার হাইকোর্ট টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি নিজের সুগন্ধি ব্যবহার নিয়ে টুইট করে চর্চা বাড়িয়েছিলেন ইলন। তিনি লিখেছিলেন, “আমার সুগন্ধি ব্যবহার করুন, যাতে আমি টুইটার কিনতে পারি।”

প্রসঙ্গত, টুইটারকে নিজের মালিকানাধীন করতে উদগ্রীব হয়ে উঠেছিলেন টেসলা-কর্তা ইলন মাস্ক। ৪,৪০০ কোটি ডলারের চুক্তি ভেঙে হঠাৎই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে গিয়েছিলেন এই ধনকুবের। সে সময় বিশ্বের বৃহৎ ব্যাংকগুলো মোটা অর্থ ঋণ দেয় ইলন মাস্ককে। কিন্তু মাস্ক সিদ্ধান্ত বদলালে তীব্র আর্থিক লোকসানের সম্মুখীন হয় ব্যাংকগুলো। ফলে শেষমেশ আদৌ তিনি টুইটার কিনতে পারবেন কি না, এ নিয়ে জল্পনা চলছে ব্যবসায়ী মহলে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস, দ্য হিল

 

 

কিউটিভি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

▎সর্বশেষ

ad