ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

খুলনায় তুলাপট্টির আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ৭ দোকান

superadmin | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ - ০৪:৩৪:৩৭ পিএম

ডেস্কনিউজঃ প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে খুলনার বড় বাজারের তুলাপট্টির আগুন। এই আগুনে পুড়ে গেছে অন্তত ৭টি দোকান।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড় বাজারে দুপুর দেড়টার দিকে আগুন লাগে। বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সালেহ উদ্দিন আরও বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ণয় করা হবে।

স্থানীয়রা জানান, প্রায় দেড় ঘণ্টার আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বড়বাজারের ব্যবসায়ী সাহাবুল জানান, বুধবার দেড়টার দিকে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে যায়। এতে অ্যালুমিনিয়ামের দোকানসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।

বিপুল/০৫.১০.২০২২/বিকাল ৪.২৮

▎সর্বশেষ

ad