ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজাকারের দ্রুত ফাঁসির দাবীতে দুর্গাপুরে মানববন্ধন ও স্মারকলিপি

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ - ১০:৫৩:২৮ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :  কুখ্যাত যুদ্ধাপরাধী স্বীকৃত রাজাকার খলিলুর রহমান এর দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দুর্গাপুর উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা আহবায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, যুগ্ন-আহবায়ক কবি দুনিয়া মামুন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, আব্দুল আজিজ, শহীদ পরিবারের সন্তান চান মিয়া ফকির, ধনেশ পত্রনবীশ, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি ডা: সুশিল ভৌমিক। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসানের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করা হয়।

কিউটিভি/অনিমা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫২

▎সর্বশেষ

ad