ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্গাপুরে আওয়ামীলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Anima Rakhi | আপডেট: ০১ অক্টোবর ২০২২ - ০৫:৪৬:৩৪ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী নেতা সুব্রত সাংমা‘র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের উৎরাইল বাজারে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মিঃ লিংকন, ঢাকা মহানগর (বাগাছাস) এর সভাপতি প্যাট্রিক চিসিম, ময়মনসিংহ মহানগর গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর সাবেক সভাপতি বান্টি সাংমা, আদিবাসী নেতা সাইমন তজু, বিশাকা রাংসা, সানি রাংসা, নারী নেত্রী পিয়াসা রাংসা প্রমুখ। মানববন্ধন চলাকালীন সর্বস্তরের জনগন ঘন্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে রাখেন।

উল্লেখ্য: গত ২৯ সেপ্টেম্বর রাতে কুল্লাগড়া ইউনিয়নের রাশীমনি বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও আদিবাসী নেতা সুব্রত সাংমার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দোষিদের গ্রেফতারের দাবীতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কিউটিভি/অনিমা/০১.১০.২০২২/বিকাল ৫.৪৬

▎সর্বশেষ

ad