ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ০১ অক্টোবর ২০২২ - ০১:৪১:৩৮ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গা পুজা উদযাপনের লক্ষে শুক্রবার বিকালে ডোমার থানা চত্ত্বরে বিশেষ ব্রিফিং প্যারেড আয়োজন করেন ডোমার থানা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী’র সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্স) মোঃ সাইফুল ইসলাম। এসআই লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ মশিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কল্পনা রানী দাস, এসআই ঠাকুর দাস রায়, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুবেল ইসলাম, প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পুজা সম্পূর্ণ করতে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্ডপে সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্বারব করেন। পুলিশের পাশাপাশী মোতায়েন থাকবে আনসার, ভিডিপি ও সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। উপজেলায় ১শত ২টি পুজা মন্ডপে প্রায় ৫ শতাধীক আনসারসহ পুলিশ বাহিনী সাথে থাকবে। অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী’র সহায়তার প্রতিটি মন্ডপে সিসিটিভি স্থাপনের বিষয়টি প্রশংসার দাবীদার বলে মনে করেন সনাতন ধর্মীয় নেতারা।

কিউটিভি/অনিমা/০১.১০.২০২২/দুপুর ১.৪১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad