ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নানাকে পিটিয়ে হত্যা করল নাতি!

Ayesha Siddika | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ - ০২:৪৩:১৪ পিএম

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় উপজেলার রাজাবাড়ী (বড়চালা) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হক মাতবর (৮৮)। আহত তার ছেলে হারুন (৫৮)। তারা বড়চালা গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত নাতি আবু সালেক (২৫) নিহতের নাতি এবং ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে। এসআই উজ্জ্বল হোসেন মল্লিক নিহতের ছেলে আহত হারুনের বরাত দিয়ে যুগান্তরকে জানান, আবু সালেক নেশাগ্রস্ত। ধারণা করা হচ্ছে— রাতের ওই সময়ে সালেক তার নানার কাছে নেশার টাকা চেয়ে থাকতে পারে। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় বাবার চিৎকার শুনে ছেলে হারুন এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। 

ঘটনার পর থেকে নাতি আবু সালেক পলাতক রয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নাতির আঘাতে নানার মৃত্যু হয়েছে কী না সে ব্যাপারে কিছু জানাননি তার আহত মামা।

 

 

কিউটিভি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad