ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘরে দম্পতির হাত-পা বাঁধা লাশ

superadmin | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ - ০১:২৫:৪০ পিএম

ডেস্কনিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তালাবদ্ধ ঘরে মিলেছে দম্পতির হাত-পা বাঁধা লাশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরের তালা ভেঙে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার-সংলগ্ন বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে।

নিহত দম্পতি হলেন নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, আলমডাঙ্গা পৌরসভাধীন পুরাতন বাজার গিরিবাবুর মিলবাড়ির সামনে একটি বাড়িতে নজির উদ্দিন ও তার স্ত্রী ফরিদা বেগমের লাশ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে। বিস্তারিত জানতে সিআইডিকে খবর দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো বলে মন্তব্য করেন তিনি।

বিপুল/২৪.০৯.২০২২/ দুপুর ১.২১

▎সর্বশেষ

ad