ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ - ০২:৪৯:১৩ পিএম

ডেস্ক নিউজ : ঢাকায় জাপান রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার সকাল ১০টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ নেতা বৈঠকে অংশ নিয়েছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়। দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

 

কিউটিভি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

▎সর্বশেষ

ad