ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাজধানীর বনানীতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা

superadmin | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ - ০৯:০৮:২৭ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর বনানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৮টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়কের এক পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী মোমবাতি হাতে নিয়ে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশ নেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শেষ পর্যায়ে আওয়ামী লীগের হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাত পৌনে আটটার দিকে কর্মসূচির প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষ করার পরপরই ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রথমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে একযোগে হামলা করলে বেশ কয়েকজন আহত হন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু, যখন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, এ হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন, নারী কর্মীরাও আহত হয়েছেন। এ হামলায় তাবিথ আউয়াল গুরুতরভাবে আহত হয়েছেন। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে, তা মাথায়ই আসে না।’

বিপুল/১৭.০৯.২০২০/ রাত ৯.০৩

▎সর্বশেষ

ad