ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়ীর পল্লীতে মাদ্রাসার শিক্ষক এর মারপিটে ছাত্র আহত

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০১:২৬:০৫ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীর পল্লীতে মাদ্রাসার শিক্ষক এর মারপিটে ছাত্র আহত। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মতিন মাজেদ দারুস মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র মোঃ সিয়াম বাবু (১২) কে মাদ্রাসার শিক্ষক মওলানা রাকিব হোসেন বেদম মারপিট করে মারাত্বকভাবে আহত করেন। গত ১১/০৯/২০২২ ইং তারিখে মাদ্রাসায় ছাত্র সিয়াম বাবু মাদ্রাসায় পড়া অবস্থায় ঐ দিন তাকে মারপিট করেন ঐ মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাকিব হোসেন।

এতে মারপিটের ঘটনায় মাদ্রাসায় ছাত্র মোঃ সিয়াম বাবু অসুস্থ হয়ে পড়লে তার পিতা মোঃ সাহেব আলী খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে তাকে উদ্ধার করে রাত্রী ১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান ঐ মাদ্রাসার ছাত্র সিয়াম বাবু চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মতিন মাজেদ দারুস মাদ্রাসার সহকারী মওলানা রাকিব হোসেন এর সাথে গত কাল সোমবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই ঘটনায় সিয়াম বাবুর পিতা সাহেব আলী ঐ মাদ্রাসার সহকারী মওলানা রাকিব হোসেন এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। সিয়াম বাবুর পিতা ঐ মাদ্রাসার সহকারী মওলানা রাকিব হোসেন অন্যায় ভাবে পুত্রকে মারপিট করায় প্রশাসনের কাছে ন্যায় বিচার চান।

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ১.২৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad