ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমজীবন নষ্ট করার জন্য শাহরুখ খানকে দায়ী করেন স্বরা ভাস্কর

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ১১:৪৬:৪৮ এএম

বিনোদন ডেস্ক : বেফাঁস মন্তব্যের জন্য বিশেষ জনপ্রিয়তা রয়েছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের। অভিনয়ের থেকে বিতর্কের জন্য বেশি পরিচিতি রয়েছে তার। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক সব বিষয়েই মতামত রাখা জরুরি স্বরার কাছে। এর জেরে বহু বিতর্কে জড়িয়েছেন তিনি, হয়েছেন ট্রোল। কিন্তু স্বরার স্বর রুদ্ধ করা মুমকিন হি নেহি, না মুমকিন হ্যায়!

৩৪-এ পা দিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু এখনো পর্যন্ত বিয়ের নাম করছেন না তিনি। এমনকি তার প্রেমজীবন সম্পর্কেও বিশেষ তথ্য পাওয়া যায় না। এবার স্বরা দাবি করেছেন, তার প্রেমজীবন নাকি শাহরুখ খানের জন্যই নষ্ট হয়ে গেছে। কিং খানের জন্যই প্রেম করতে পারেননি তিনি।

স্বরা বলেন, আমার প্রেমজীবন নষ্ট করার জন্য আমি আদিত্য চোপড়া স্যার এবং শাহরুখ খানকে দায়ী করি। আমি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছোট বয়সে দেখেছিলাম, তখন থেকেই আমি শাহরুখের মতো দেখতে রাজকে খুঁজছিলাম। আমি অনেক বছর ধরে বুঝতে পারি যে, রাজের অস্তিত্ব নেই। 

তিনি বলেন, আমি মনে করি না যে, আমি সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো। 

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ১১.২৭

▎সর্বশেষ

ad