ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১১ শরণার্থীর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ১০:৪৯:৫৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বলে জানায়। খবর ইয়াহু নিউজের।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল।  শনিবার রাতে আরও পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

নৌকাটিতে মোট ৩৭ জন শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ১০.৪৯

▎সর্বশেষ

ad