ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইট বোঝাই ট্রাক উল্টে ২ রোহিঙ্গা কিশোরীর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:৫৭:২৬ পিএম

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার বালুখালীতে একটি ইট বোঝাই ট্রাক উল্টে গিয়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছেন। বালুখালীর ঢালা এলাকায় রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ক্যাম্প-১৫, জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতার (১৪) ও জি-২ ব্লকের আব্দুস সালামের মেয়ে নূর কলিমা (১২)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রোববার সকাল ১১টায় ইট বোঝাই একটি ট্রাক উল্টে পথচারী দুই রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়। খবর পেয়ে ৮ এপিবিএন-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/বিকাল ৪.৫৭

▎সর্বশেষ

ad