ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

রাশিয়ার কাছ থেকে একের পর এক এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেন

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:৪৫:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। শনিবার কিয়েভ এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরে প্রবেশ করেছে। রুশ বাহিনী আক্রমণ শুরুর পর কয়েক মাস ধরে এটি তাদের অন্যতম মূল সরবরাহ কেন্দ্র ছিল। কিয়েভ দেশের উত্তর ও দক্ষিণে যুদ্ধক্ষেত্রে সাফল্যের কথাও জানিয়েছে।

ইউক্রেনের বিশেষ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তাদের কর্মকর্তাদের কুপিয়ানস্কে দেখা গেছে। স্বয়ংক্রিয় অস্ত্র বহণকারী সেনাদের একটি সাঁজোয়া যানের চারপাশে জড়ো হতে দেখা গেছে। একজন আঞ্চলিক কর্মকর্তা পৃথকভাবে পূর্ব ইউক্রেনীয় শহরে ইউক্রেনীয় সেনাদের একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন ‘কুপিয়ানস্ক ইউক্রেন।’

উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে দ্রুত রাশিয়ার সেনাদের বিতাড়িত করছে ইউক্রেনীয় সেনারা। তার ইতোমধ্যে রাশিয়ার সীমান্তের কাছাকাছি চলে গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ওলেক্সান্ডার শ্তুপুন বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলিতে, ইউক্রেনের এক হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে।’

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad