ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

এশিয়া কাপের ফাইনালের আম্পায়ারকে নিয়ে যা লিখলেন মুশফিক

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:৩৯:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে দুই ম্যাচ খেলে বিদায় নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা নেই তেমন। তবে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে হঠাৎ অবসরের ঘোষণায় আলোচনায় রয়েছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের মি. ডিপেন্ডেবলকে কুড়ি ওভারের ফরম্যাটে ফেরাতে জোর দাবিও জানাচ্ছেন তার ভক্ত-সমর্থকরা।

এদিকে এশিয়া কাপ আজ ফাইনালে না থেকেও মাঠে আছে বাংলাদেশ।  সাকিব বাহিনী বিদায় নিলেও ফাইনালে একজন বাংলাদেশি ঠিকই আছেন। তিনি বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। 

আজ বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে আম্পায়ারিং করবেন তিনি। 

ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে এই আম্পায়ারকে শুভেচ্ছা জানালেন মুশফিক। মুকুলকে নিয়ে গর্বিত বাংলাদেশের সাবেক অধিনায়ক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ উইকেটকিপার ব্যাটার লিখেছেন, ‘ফাইনালের জন্য আম্পায়ার মুকুল ভাইকে শুভেচ্ছা জানাই। শীর্ষ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। আপনাকে নিয়ে খুব গর্বিত ভাই।’

এদিকে ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়া নিয়ে বেশ রোমাঞ্চিত মুকুল।  দায়িত্বকে চাপ নয়; চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।

মুকুল বলেছিলেনন, ‘চাপে নেই, আমি উল্টো রোমাঞ্চিত।  কারণ এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি যা ভালোভাবে উতরে গেলে পরবর্তীতে আন্তর্জাতিকে বাংলাদেশের আম্পায়ারদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।  আমাদের পথটা আরও সহজ হবে। বাংলাদেশের আম্পায়ারদের জন্য এমন সুযোগ কখনও এর আগে এসেছে কিনা আমি জানি না। এমন বড় মঞ্চের ফাইনালে ভালো করতে পারাই আপাতত আমার কাছে চ্যালেঞ্জ।  দোয়া করবেন যেনো ফাইনালটাও ভালোভাবে পালন করতে পারি।’

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

▎সর্বশেষ

ad