ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:০৩:৪২ পিএম

ডেস্ক নিউজ : পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। এ সময় তিনি বলেন, গতবছরের অভিজ্ঞতা থেকে আসন্ন দুর্গাপূজায় এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর পূজামণ্ডপে এবার স্থায়ীভাবে আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর ভ্রাম্যমাণ আদালতও থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধমে দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

▎সর্বশেষ

ad