ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফাইনালে বাংলাদেশের আম্পায়ার, গর্বিত মুশফিক

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১২:৫৯:৫৪ পিএম

স্পোর্টস ডেসক্ : আজ এশিয়া কাপের ফাইনাল। দুবাইয়ে আজ শিরোপার জন্য লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এমন বড় ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এতে গর্বিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মুশফিকুর রহিম।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মাসুদুর রহমান মুকুলের ছবি আপলোড করেছেন মুশফিক। ক্যাপশনে লিখেছেন, ‘আম্পায়ার মুকুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। উচ্চ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পেলে ভালো লাগে। আপনাকে নিয়ে অনেক গর্বিত ভাই। ’মুকুল চলতি আসরে আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার নজর কেড়ে নেন।

উল্লেখ্য, মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই তার বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দুটি লড়াইয়েই তিনি দারুণ আম্পায়ারিং করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad