ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত 

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১১:৩৭:২৫ এএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়ের কাজিরচর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কাজির চর গ্রামের মমিন উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রুবেল তিন দিন আগে ডাঙ্গার চরকায় প্রাণ কোম্পানির চাকরিতে যোগ দেন। আজ রবিবার সকালে অফিসের যাওয়ার উদ্দেশ্য সাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি।

পরে সকাল সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কাজির চর গ্রামের মূল সড়কে বের হলে প্রাণ আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কন্টেইনাইরের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ১১.৩৭

▎সর্বশেষ

ad