ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শক্তিশালী বাইরাইনকে রুখে দিল বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১০:৪১:৫৬ এএম

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী বাইরাইনকে তাদের মাঠেই রুখে দিল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শনিবার গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এ বাহারাইনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট বাংলাদেশ।

শেখ আলি বিন মোহাম্মদ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হয় ম্যাচটি। 

মাঠে বাহরাইন দাপট দেখিয়ে খেললেও বাংলাদেশের গোলমুখ খুলতে ব্যর্থ হয়।  বাহরাইনের ৫টির বেশি সুযোগ নস্যাৎ করেছে সফরকারীরা। ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখেছিল স্বাগতিকরা।  

অন্যদিকে দুইবার অফসাইডের ফাঁদে পড়ে গোল দিতে পারেনি বাংলাদেশ।  শেষদিকে বাহরাইন চাপ বাড়ালে বাংলাদেশের রক্ষণভাগকে বড় পরীক্ষা দিতে হয়।  সেই পরীক্ষায় পাশ করতে করতেই শেষ বাঁশি বাজায় রেফারি।  অমিমাংশিতভাবেই শেষ হয় খেলা।

বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের সঙ্গে ১২ সেপ্টেম্বর। এর পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ সেপ্টেম্বর কাতার ও নেপালের বিপক্ষে।
 

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ১০.৪১

▎সর্বশেষ

ad