ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৯:১৮:৩৬ এএম

ডেস্ক নিউজ : রাজধানীর যাত্রাবাড়ীর একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি উইনিট কাজ করছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি জানান, সকালে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ৯.১৮

▎সর্বশেষ

ad