ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোভিড: বিশ্বে ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু ও সংক্রমণ

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ১০:৪৭:৪১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এই সময়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩২ জন। বুধবার ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। একদিনে ২৩৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫১৭ জন আর মারা গেছেন ৪১ হাজার ২৯৩ জন।

আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন আর মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৪৭৭ জন আর মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৯৩ জনের।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৭৬০ জন।

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ১০.৪৭

▎সর্বশেষ

ad