ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দেবে আদানি

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ০৯:৫০:২০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সফরের প্রথমদিন দেশটির শিল্পপতি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই বৈঠকের পর আদানি তার টুইটারে বলেন, “দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা একটি সম্মানের বিষয়। বাংলাদেশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণামূলক এবং অত্যন্ত সাহসী।”

তিনি বলেন, “আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের মধ্যেই আমাদের ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আদানি বিদ্যুৎ প্রকল্প একটি ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, বিপিডিবিতে উৎপাদিত বিদ্যুতের বেশিরভাগ সরবরাহ করার জন্য, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছান।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ৯.৫০

▎সর্বশেষ

ad