ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

লিজ ট্রাসকে যে বার্তা দিল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০৩:৫৯:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিপক্ষে সরাসরি অ্যাকশনে যেতে পশ্চিমাদের একধরনের উস্কানিই দিয়েছিলেন তৎকালিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

সেই থেকেই লিজ ট্রাসের ওপর ক্ষেপে আছে মস্কো। এবার তার প্রধানমন্ত্রী হওয়ার খবরে রাশিয়া একরকম হতাশাই প্রকাশ করেছে। এক বার্তায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ম্যাডাম ট্রাস যে মন্তব্য করেছেন, তার আলোকে বলা যায় তার আমলে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক জোরদার হওয়ার কোন সম্ভাবনা নেই।’

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় বরাবরই জোরালো সমালোচনা করেছেন লিজ ট্রাস। তিনি রাশিয়ার ব্যাপারে বরিস জনসনের নির্লিপ্ততারও কড়া সমালোচনা করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad