ইরানে শক্তিশালী ভূমিকম্প

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০১:৫০:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে সোমবার পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে জানা গেছে। এদিকে, আফগানিস্তান ও চীনেও দুটি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

▎সর্বশেষ

ad