ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৫ পয়সা ভাড়া কমার প্রথম দিনে ৮৪ বাসকে জরিমানা

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৭:০৩:৩৯ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি জায়গায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৯টি ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের বিপরীতে মোট ৮৪টি মামলায় মোট তিন লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। এদিকে যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেল ডিজেলের দাম কমার বিপরীতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে পাঁচ পয়সা কমানো হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রায় কোনো বাসেই কমেনি ভাড়া। দু’দিন আগেও বাসে যে ভাড়া নেওয়া হতো এখনো একই ভাড়া নেওয়া হচ্ছে।

যাত্রীরা বলছেন, যেখানে কিলোমিটার হিসাব করে বাসের ভাড়া নেওয়া হয় না, সেখানে পাঁচ পয়সা ভাড়া কমানোর কোনো মানে নেই। যদিও বাস কন্ডাক্টরদের সঙ্গে কথা হলে তারা জানান, পাঁচ পয়সা ভাড়া কমাতে ২০ কিলোমিটার পথে এক টাকা ভাড়া কমেছে। যে যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যাবে তার জন্যই এক টাকা ভাড়া কমবে। সেই টাকা ভাংতি পাওয়াও কঠিন। আর বেশির ভাগ যাত্রী টানা ২০ কিলোমিটার পথ যায় না। সে ক্ষেত্রে তাদের তো পয়সা হিসাব করে ভাড়া কম রাখা সম্ভব না।

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad