ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সময় লন্ডনের বাইরে থাকবেন রানি

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ০৫:০৬:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ এবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সময় লন্ডন থাকবেন না। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে থেকে তিনি এ কাজ করবেন। সে হিসেবে এবার দীর্ঘদিনের প্রথা ভঙ্গ হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী এবং বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন ৬ সেপ্টেম্বর এজন্য স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের বালমোরাল ক্যাসেলে যাবেন। ৯৬ বছর বয়সী রানি তার ৭০ বছরের রাজত্বকালে লন্ডনের বাকিংহাম প্যালেসেই নতুন প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ দিয়েছেন। সব মিলিয়ে ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন তিনি।

নতুন প্রধানমন্ত্রীর কাজের সূচি নিশ্চিত রাখার জন্য এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। বয়োবৃদ্ধ রানির চলাফেরার সমস্যা রয়েছে। এ কারণে যাতে শেষ মুহূর্তে কোনো বিশেষ পরিবর্তন না করতে হয় তা নিশ্চিত করতেই অনুষ্ঠানটি বালমোরালে করা হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর লিজ স্ট্রাস বা ঋষি সুনাক যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের নতুন নেতা হবেন। নিয়ম অনুযায়ী তিনিই হবেন নতুন প্রধানমন্ত্রী। বরিস জনসন এর পরের দিন রানির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এর পরপরই রানির নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়ার কথা। বাকিংহাম প্যালেস এর আগে বলেছিল, রানি বালমোরাল থেকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য লন্ডনে যাবেন। সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad