ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘আমি কারও বাবার টাকায় খাইনি!’ কী নিয়ে রেগে আগুন শ্রীলেখা?

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১১:৪৫:০৩ এএম

বিনোদন ডেস্ক : জন্মদিন উদ্‌যাপনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। সেই ছবি সামনে আসতেই কটাক্ষের মুখে নায়িকা। মদ খাওয়া নিয়ে কটূক্তি শুনতে নারাজ তিনি। আঙুল তুললেন ভারতের রাজনৈতিক দলগুলির দিকে।

জন্মদিনেও শান্তি নেই শ্রীলেখা মিত্রর। দুদিন কাটেনি ৫০-এ পা দিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার কাছের মানুষদের নিয়ে চুটিয়ে উদ্‌যাপনও করেছেন অভিনেত্রী। সোমবার রাত থেকে শুরু হয়েছে খাওয়া-দাওয়া, নাচ-গান, হুল্লোড়। জন্মদিন উদ্‌যাপনের সেই মুহূর্তগুলি নেটমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন নায়িকা। ব্যস যে-ই না ছবি দেওয়া, সঙ্গে সঙ্গেই শুরু কটাক্ষের বন্যা।

জন্মদিনে টাকিলা শট খাওয়ার ভিডিও দিয়েছিলেন অভিনেত্রী। তা দেখেই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। আর তা শুনেই রেগে আগুন শ্রীলেখা। লিখলেন, ‘আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসি’র ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি মদ খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি— বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।’

জন্মদিনের আনন্দের মাঝে হঠাৎ এমন মন্তব্য বেশ ছন্দপতন করে। আনন্দবাজার অনলাইনকে এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, “এরা আমার পাত্তা পাওয়ারই যোগ্য নয়। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদ্‌যাপন করিনি। ভাল, আমার নামে কুৎসা রটিয়ে যদি ওদের কিছু টাকা রোজগার হয়, তো ভাল। আমার কিছু যায়-আসে না।” আপাতত নিজের পরিচালনায় মন দিতে চান শ্রীলেখা। খুব শীঘ্রই শুরু করবেন তার পরবর্তী ছবির কাজ।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/০১.০৯.২০২২/সকাল ১১.৪৪

▎সর্বশেষ

ad