ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আইজিপি বেনজির আহমেদ

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২২ - ১২:৪৯:০৭ পিএম

ডেস্ক নিউজ : জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশসদর দপ্তর। এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল দেশ ছাড়ে।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পান আইজিপি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলে আরও রয়েছেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদলকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিত।

কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৮
▎সর্বশেষ

ad