ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শমসের মবিন চৌধুরীর সঙ্গে ডিনারে ভারত-যুক্তরাজ্যসহ ৭ দেশের কূটনীতিক

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২২ - ১১:২২:০২ এএম

ডেস্ক নিউজ : বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর সঙ্গে ডিনারে অংশ নিলেন ভারত ও যুক্তরাজ্যসহ সাত প্রভাবশালী দেশের কূটনীতিক। 

মঙ্গলবার রাতে তার বনানী ডিওএইচএসের বাসায় যান কূটনৈতিকরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন। 

তাদের মধ্যে উপস্থিত ছিলেন -ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। 

এছাড়া আরও কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিও উপস্থিত ছিলেন বলে একটি সুত্র জানিয়েছে।

জানতে চাইলে শমসের মবিন চৌধুরী যুগান্তরকে বলেন, ভারতের হাইকমিশনার চলে যাচ্ছেন, তার  জন্য ডিনার পার্টি ছিল। সেখানে ভারতের হাইকমিশনার, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেনসহ বিভিন্ন দেশের কূটনীতিক ছিলেন।

কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। এটি পুরোপুরি সামাজিক একটি অনুষ্ঠান ছিল।

আরেক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, এটি আমার ব্যক্তিগত ডিনার পার্টি ছিল। বিকল্প ধারার সঙ্গে আমার এখন কোনো সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গত, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন।

কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২১
▎সর্বশেষ

ad