ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২২ - ১০:৫৩:৪৫ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩০আগস্ট) বিকালে ডোমার উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩নং জোড়পাকুরি পল্লীসমাজে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় ও জোড়পাকুড়ি পল্লীসমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজনকরেন। অনুষ্ঠানে পরামর্শ দাতা হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহেশ চন্দ্র রায়। এ সময় সেল্প এর অ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

পল্লীসমাজ এলাকায় (গ্রামে) বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের ও অভিভাবকদের সচেতন করা, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখা। বাল্যবিবাহের ক্ষতিকর ও আইনগত দিক, বাল্যবিবাহ বন্ধে হটলাইন নম্বর ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যম, বাল্যবিবাহ মুক্ত রাখতে পারলে পরিবারের সম্ভাবনা প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন বেগম সুফিয়া, ডেপুটি ম্যানেজার, এসএম- সেল্প ও মাইকেল বাস্কে, ডিএম, সেল্প। সমাজে বাল্য বিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন অ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলাম।

কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad