ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী এমপি আমির হোসেন আমু’র পিতার মৃত্যুবার্ষিকী পালিত

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২২ - ০৪:৫৩:৪২ পিএম

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এমপি আলহাজ্ব আমির হোসেন আমু’র পিতা মো. মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জোহর বাদ ঝালকাঠির বাহের রোড় এমপি’র বাস ভবনে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম,সহ-সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যড.খান সাইফুল্লাহ পনির, কৃষক লীগ সভাপতি এ্যাড, আবদুল মান্নান রসুল,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমি সুরুজ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আদ্বুল রশিদ হাওলাদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ,যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির,যুবলীগনেতা মো. কামাল শরীফজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ জেলা আওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং এমপি আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুর উদ্দিন।

এদিকে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে সাবেক শিল্পমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এমপি আলহাজ্ব আমির হোসেন আমু’র পিতা মো. মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার,কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল মাহাম্মুদ প্রমুখ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং এমপি আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে জোহর বাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

কিউটিভি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad