ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মাদক, চোরাচালান থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স-সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় এসপি সাইফুল

Anima Rakhi | আপডেট: ২৯ আগস্ট ২০২২ - ০৩:১২:৪৫ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সদ্য যোগ দেয়া পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, মাদক ও চোরাচালানের মতো অপরাধ থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, এ মাদক নির্মুল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক নির্মুল করতে হলে পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেনী পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে।সোমবার (২৯ আগষ্ট) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম আরো বলেন, লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী জেলা। এর মধ্যে ৫৪.৭৮ কিমি অরক্ষিত সীমান্ত রয়েছে। জেলাটির প্রায় চারিদিকে ভারতের সীমান্ত থাকায় মাদক ব্যবসায়ীরা খুব সহজেই ভারতের ওপার থেকে মাদক পাচার করে বাংলাদেশের ভূখন্ডে নিয়ে আসে। যদিও সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা প্রায় প্রতিদিন মাদক ব্যবসায়ীসহ চোরাকারবারিদের আটক করছে। তারপরেও থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা।তিনি বলেন, জেলার কোথাও ছোট বড় কোন অপরাধ সংঘটিত হলে আপনারা সরাসরি পুলিশকে জানাবেন, পুলিশ তথ্য দাতার পরিচয় গোপন রাখবে।সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার আরো বলেন, মাদকের পাশাপাশি জেলা ও উপজেলার বিভিন্ন স্পটে জুয়া খেলা হয়। এসব জুয়া খেলা বন্ধেও সকলের সহযোগীতা প্রয়োজন। মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, যানজট, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, দাদন ব্যবসা, শহরের বিভিন্ন জায়গায় অহেতুক আড্ডা ও মাদক সেবনসহ হেলমেট পড়ে মটরসাইকেল চালানোর প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার জন্য মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের বক্তব্যে সদ্য যোগ দেয়া পুলিশ সুপারের দৃষ্টি গোচর করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদেরসহ জেলায় কর্মরত সকল ইলেন্ট্রনিক, প্রিন্ট ও অন লাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad