ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে অটো-রিক্সাসহ কিশোর নিখোঁজের ৭ দিন পর গলাকাটা লাশ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ২৭ আগস্ট ২০২২ - ১০:০১:২২ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অটো-রিক্সাসহ নিখোঁজের সাত দিন পর আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পাশে একটি পাকা ডিপসেচ পাম্প ঘর হতে পুলিশ, ডিবি, সিআইডির স্থানীয় তদন্তের মাধ্যমে মরদেহটি উদ্ধার করে।আরিফ ডোমার পৌরসভার কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে গত ১৯ আগষ্ট শুক্রবার বিকালে তার বাবার অটো রিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরত আসেনি। নিখোঁজ এর ব্যাপারে ছেলের বড় বোন ঝর্ণা আক্তার ২০ আগষ্ট (শনিবার) ডোমার থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী খবর দিলে সেখানে যাই। ওই সেচপাম্প ঘরটি হতে অনেক দূর্গন্ধ বের হচ্ছিল। দরজা খুলে দেখা যায়, মরিচের শুকনো গাছ দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকা। শুধু দু’টি পা বের হয়ে আছে। পুলিশ, ডিবি, সিআইডি যৌথভাবে মরদেহ স্থানীয় তদন্ত করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত মরদেহ দেখে কেউ চিনতে না পারলেও সেখানে পড়ে থাকা স্যান্ডেল ও ঘড়ি দেখে গত ২৯ তারিখ অটো রিক্সাসহ নিখোঁজ হওয়া কিশোর আরিফের বোন ঝরনা আক্তার প্রাথমিকভাবে সনাক্ত করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে স্যান্ডেল ও ঘরি দেখে ঝরনা আক্তার নামে নারী তার নিখোঁজ ভাই বলে প্রাথমিকভাবে সনাক্ত করেছে। ময়না তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউটিভি/অনিমা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:০১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad