ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চন্দ্রাভিযানের ৫০ বছর উদযাপন, চাঁদে রকেট পাঠাতে প্রস্তুত নাসা

Ayesha Siddika | আপডেট: ২৬ আগস্ট ২০২২ - ০১:৪৬:১১ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চন্দ্রাভিযানের ৫০ বছর উদযাপনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে অবতরণের জন্য বিশাল রকেট প্রস্তুত করে ফেলেছে। আগামী সোমবার সেটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। তার আগে চালানো হবে পর্যবেক্ষণ পরীক্ষা। নাসার বিজ্ঞানীরা মনে করছেন, রকেটটিতে প্রযুক্তিগত কোনও ত্রুটি নেই।
 
জানা গেছে রকেটটি ওয়াইঅন নামে একটি ক্যাপসুল বহন করবে। এই ওরাইঅন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। তবে এই যাত্রায় কোনও মহাকাশচারী থাকছে না। নাসা জানিয়েছে, যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তবে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে এই এসএলএসটি উৎক্ষেপণ করা হবে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে এটি চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে। মহাকাশযানটি দুই ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে।

 নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলেছেন, পর্যালোচনা থেকে আমরা কোনও নেতিবাচক ফলাফল পাইনি।‌ চাঁদে মানুষ প্রথমবারের মতো পা রাখে অ্যাপোলো-১৭ রকেটে চড়ে। আগামী ডিসেম্বরে ওই ঘটনার ৫০ বছর উদযাপন করা হবে। তাই নাসার এই পদক্ষেপ। 

এই চন্দ্রাভিযানকে নাসা মঙ্গল গ্রহে যাওয়ার একটা প্রস্তুতি হিসেবে দেখছে। নাসার আশা, ২০৩০ সাল নাগাদ তারা মহাকাশচারীদের মঙ্গলে পাঠাতে পারবে।

সূত্র- স্পেস ডট কম।

 

 

কিউটিভি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad