ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইভিএমের নীলনকশা কাজে আসবে না: আফরোজা আব্বাস

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২২ - ০৭:৫৩:৩৯ পিএম

ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন খেলা হবে। পুলিশকে ব্যারাকে রেখে মাঠে আসুন, রাজনৈতিক খেলা খেলি। কিন্তু আপনারা সেই খেলা জানেন না। তাই আপনারা এখন ইভিএম দিয়ে খেলতে চান। কারণ আপনারা ইভিএম বানিয়েছেন নৌকাকে পাশ করাতে; কিন্তু এবার আপনাদের কোনো নীলনকশা কাজে আসবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহিলা দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জন নারীকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন।

জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনিপর সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরীন খান, বিএনপির কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad