ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বরিশালে লঞ্চ শ্রমিকদের বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ২৪ আগস্ট ২০২২ - ০৭:৩৬:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : নিয়োগপত্র, পরিচয়পত্র, বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকার ক্ষতিপূরণসহ ১০টি দাবি নিয়ে বরিশালে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার এতে সভাপতিত্ব করেন।

আবুল হাসেম মাস্টার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়েছে। সে ক্ষেত্রে লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। এজন্য বর্তমান বর্ধিত বাজার পরিস্থিতিতে তাদের টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়াও তাদের দীর্ঘ বছরের দাবি চাকরির নিয়োগপত্র আর কল্যাণ তহবিলের। তাও মালিকরা মানছেন না।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বজলুর রহমান, একিন আলি, কামরুল ইসলাম, হারুন অর রসিদ, মোসলেম সিকদার, তুষার সেন ও আসাদুজ্জামান প্রমুখ। এর পূর্বে সংগঠনের নেতারা বরিশাল নদী বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad