ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

৭ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ১৭ জেলের

Anima Rakhi | আপডেট: ২৪ আগস্ট ২০২২ - ০৪:৩২:০৯ পিএম

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নিখোঁজ চরফ্যাশনের দুই ট্রলারের ১৭ জেলের সন্ধান সাত দিনেও মেলেনি। 

পরিবারের মধ্যে চলছে নদীর পাড়ে পাড়ে সন্ধান ও আহাজারি। জেলেরা কোনো সংকেত না পাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন উদ্ধারকৃত জেলেরা।

জানা গেছে, বৈরী আবহাওয়ায় চরফ্যাশনের মোট ১০টি ট্রলার নিখোঁজ ছিল। এর মধ্যে বুধবার পর্যন্ত উদ্ধার হয়েছে আটটি ট্রলার। উদ্ধার হওয়া ট্রলারগুলোতে প্রায় দুই শতাধিক জেলে ছিল। বর্তমানে তারা নিজেদের বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান বলেন, নিম্নচাপের পর থেকেই নিখোঁজ হওয়া ট্রলার ও জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ড ও নৌপুলিশের কয়েকটি টিম গভীর সমুদ্রে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত বারেক মাঝির ১৩ জেলেসহ উপজেলার বিভিন্ন এলাকার আরও চার জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বারেক মাঝির পরিবার দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কিউটিভি/অনিমা/২৪.০৮.২০২২/বিকাল ৪.৩১

▎সর্বশেষ

ad